
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় বিএনপি নেতা খোরশেদ আলমের বাস ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
এ সময় অনুষ্ঠানে আগামী নির্বাচন ও সাভার পৌর এলাকার নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় প্রস্তুতি সভায় কয়েক’ শ বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।