Shakil Shah
২৯ জানুয়ারী ২০২৪, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিকশায় প্রাণ গেলো ফুটফুটে আদিবার

অটোরিকশায় প্রাণ গেলো ফুটফুটে আদিবার

শরীয়তপুরের গোসাইরহাটে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। সে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে মা মাহমুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল শিশু আদিবা। এসময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলাপের সুরে মা মাহমুদা বেগম বলেন, ‘সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরতো। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিল। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না। আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেলো।’

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে আদিবা নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০