Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

‎পটুয়াখালী প্রতিনিধি : সারা দেশের ন্যায়ে পটুয়াখালীতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি কেন্দ্রে ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।

‎পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি অফিস সূত্রে জানা গেছে, এরই অংশ হিসেবে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ২৯৯ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৯১০ জন এবং ১৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ২১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩০ জন।

‎উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সদর উপজেলায় ৪ হাজার ৮৪৯ জন, বাউফলে ৬ হাজার ২৬৭ জন, দুমকিতে ১ হাজার ৭৬১ জন, দশমিনায় ২ হাজার ৫০ জন, মির্জাগঞ্জে ২ হাজার ৩২ জন, গলাচিপায় ৪ হাজার ৩৯ জন, কলাপাড়ায় ৩ হাজার ২১ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

‎জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক ভিজিল্যান্স টিম গঠন এবং কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাব মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

‎তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০