Shakil Shah
৪ নভেম্বর ২০২১, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপিল শুনানির আগে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সঠিক নয়: আইনমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

আপিল শুনানির আগে চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যে কথা হচ্ছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগেই তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে বুধবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপিল শুনানির আগে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের কথাটি সঠিক না।  তাদের আপিল শুনানি হয়েছে।  জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে।  জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার সেটাও দেওয়া হয়েছিল।  রাষ্ট্রপতি নাকচ করার পর তাদের ফাঁসি দেওয়া হয়েছে।

‘বিচারিক আদালতে এবং হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করা হয়েছিল। জেল আপিলের শুনানি শেষে বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বহাল রাখা হয়। তারপরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরই ফাঁসি কার্যকর করা হয়’—যোগ করেন আইনমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০