
কাহালু (বগুড়া) প্রতিনিধি : রোববার দুপুরে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের ভুগইল বয়রাদীঘি এলাকায় নাগরনদী অভিমুখে খাল পুনঃ খননের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম (ঘটু), বিএনপিনেতা আবু তালেব সাকি, জিল্লুর রহমান খান মিন্টু, বেলাল হোসেন, আব্দুস সবুর খান, আমজাদ হোসেন, নাছির উদ্দিন, আতাউর রহমান সহ ইউ পি সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।