
কাহালু (বগুড়া) প্রতিনিধি : রোববার দুপুরে বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অত্র কলেজের আয়োজনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে সংবর্ধনা, নবীন বরণ, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া আনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের গভনিং বডির সহ-সভাপতি ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিল্লাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহীদ খান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মামুন অর রশিদ।