Online Desk
৩ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

খুলনা ব্যুরো: সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা ও অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। কলেজটি শিল্প এলাকায় হওয়ার ফলে এখানকার মানুষের সন্তানদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। প্রতিবছর এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে দেশ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে আরও যতœবান হতে হবে। পরবর্তীতে তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। এসময় অর্থনীতি বিভাগের প্রধান মোঃ সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহবায়ক মোঃ বায়েজীদ হোসাইন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০