
মো. এরশাদ আলী,লংগদু (রাঙ্গামাটি): রাঙ্গামাটির লংগদুতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী (তেজস্বী বীর) লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতি ভোজের অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩এপ্রিল) বেলা ১২টায় লংগদু সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র জোন অধিনায়ক, শাহ নেওয়াজ তাসকিন পিএসসি সহ অত্র জোনের বিভিন্ন পদবির সেনা অফিসার, সেনা সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এসময়ে লংগদু জোনের আয়োজনে প্রীতিভোজ শেষে তেজস্বী বীর লংগদু জোনের বিভিন্ন অর্জন ও গৌরবের প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।