Bhorer Darpan
১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আর এক ঘণ্টা সময়, দাবি না মানলে দেশ অচল করে দেব’ — এমপিওভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি

‘আর এক ঘণ্টা সময়, দাবি না মানলে দেশ অচল করে দেব’ — এমপিওভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের উদ্দেশে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিক্ষকরা বলেন, “আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা—জাতীয়করণের দাবিতে নামব এবং প্রয়োজন হলে দেশ অচল করে দেব।”

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে শিক্ষক ইসমাইল বলেন, “সরকারের সঙ্গে আর কোনো আপস নয়। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা অনেক সময় দিয়েছি, আর নয়। আমাদের দাবি না মানলে দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করা হবে, রাজধানী অচল হয়ে যাবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষকরা রাস্তায় নেমে আসবেন। এর দায় আমাদের নয়, সরকারের।”

আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, “শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে অনুরোধ—দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। তা না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ অবরোধের পর দেশজুড়ে জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু হবে।”

গত ১২ অক্টোবর থেকে রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের মূল দাবি—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১০

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১২

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

১৩

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

১৪

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৫

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১৬

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১৭

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

১৮

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

১৯

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

২০