
প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত রেমিট্যান্স সহজে এবং দ্রুততম সময়ে দেশে পাঠানোর লক্ষ্যে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এই চুক্তির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এনআরবিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত সকল শাখা ও উপশাখার মাধ্যমে অত্যন্ত নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইউম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’-এর প্রধান মো. আব্দুল গফুর রানা, ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশনস বিভাগের প্রধান মো. মারজানুর রহমান এবং অপারেশনস ম্যানেজার কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।