৩০ এপ্রিল ২০২০, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে একদিনে ১৭ করোনা রোগি সনাক্ত

ইসলাম মাহমুদ, কক্সবাজার : কক্সবাজারে ১৩ জন ও বান্দরবানে ৪ জনসহ মোট ১৭ করোনা রোগি সনাক্ত হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে৷ বাকী ১০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

পজেটিভ পাওয়া রোগিদের মধ্যে ১৩ জনের বাড়ি কক্সবাজার জেলায়। এদের মধ্যে কক্সবাজার সদরে ৫ জন, চকরিয়ায় ৪ জন, উখিয়ায় ২ জন ও পেকুয়ায় ২ জন রয়েছে। বাকীদের মধ্যে ১ জনের বাড়ি বান্দরবান সদরে এবং বাকী ৩ জনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় । কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালী ১০ জন, টেকনাফ ৪ জন, উখিয়া ৬ জন, চকরিয়া ৭ জন, সদর ৭ জন, রামুতে ১ জন এবং পেকুয়া ২ জন। গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী। তার স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পুর্ণ সুস্থ। নাইক্ষ্যংছড়ির একজন সুস্থ হয়ে গত ২৭ এপ্রিল বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব। উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০