Shakil Shah
১৬ এপ্রিল ২০২১, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা রোধে প্রতিবছরই টিকা নিতে হবে : ফাইজার

করোনা রোধে প্রতিবছরই টিকা নিতে হবে ফাইজার

ভোরের দর্পণ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনায় সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশে গণ টিকা প্রদানের কার্যক্রম চলছে। সম্প্রতি করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বগতির সময় ওষুধ উৎপাদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানালেন, ২য় দফার টিকা নেয়ার পর ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় টিকা নিতে হবে। এছাড়া করোনা থেকে রক্ষা পেতে প্রতি বছরই এই টিকা নিতে হতে পারে।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ইয়াহো নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, করোনায় সংক্রমিত হতে পারে এমন ব্যক্তিদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া এ মাসের শুরুতে ঘোষণা করেছিল যে, টিকাটি দ্বিতীয় ডোজ দেয়ার পরও ছয় মাস পর্যন্ত কার্যকর ছিল। এখনও তাদের পর্যালোচনা অব্যাহত রয়েছে যে কতক্ষণ ভাইরাস থেকে সুরক্ষা রাখবে এই টিকা।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ১৮৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৯৭৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০