Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের গতকাল শনিবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গাজীপুর ক্যামফোর্ট শিক্ষা পরিবার আয়োজিত এ অনুষ্ঠানে ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯৬ জন কৃতি শিক্ষার্থী ২০২৫ সালের ক্যামফোর্ট বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সকল শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের মাঝে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী যুবাইর আব্দুল্লাহ রাফি সর্বোচ্চ নম্বর পেয়ে ‘আইকন’ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।

তাকে পুরস্কার হিসেবে একটি কম্পিউটার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থী ট্যালেন্টপুল গ্রেডে এবং ৭৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের সবাইকে একটি ক্রেস্ট, নগদ টাকা ও সনদপত্র দেওয়া হয়েছে।

ক্যামফোর্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আবুল ফাত্তাহ, দৈনিক সমকালের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি ও আইকন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত যুবাইর আব্দুল্লাহ রাফির পিতা মোঃ আঃ কাইয়ুম, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ, ক্যামফোর্ট স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন মিজানুর রহমান শামীম, শিক্ষক আল আমীন মাসুম, কাপাসিয়া আইডিয়াল স্কুলের শিক্ষক প্রশান্ত দেবনাথ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১০

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১২

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৩

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৪

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৬

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

১৭

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

১৮

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

১৯

নিরাপদ ফসল উৎপাদনে দোহাজারীতে কৃষক মতবিনিময় সভা

২০