
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডোমার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শালকি ডোমার উপজেলা সমিতি’র ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
(২৫ এপ্রিল) শনিবার বিকেলে এই কমেটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে প্রাণহরি রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে জুবায়ের আহম্মেদ দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ইলিয়াস হোসেন, রসায়ন বিভাগের প্রফেসর ড. লায়লা আরজুমান বানু এবং বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শরীফুল হক।
সংগঠনটি রাজশাহীতে অধ্যয়নরত ডোমার উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত। প্রতি বছর নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে এই সমিতি।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।