Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ”কাব স্কাউটিং করবো, সমৃদ্ধ জীবন গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, বাঁশখালী উপজেলার ৭ম কাব ক্যাম্পুরী-২০২৬ উপলক্ষে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিশু-কিশোরদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, নেতৃত্বের প্রথম পাঠ এখান থেকেই শুরু করতে হবে। সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যে নেতৃত্ব প্রয়োজন, তার বীজ রোপিত হয় এই স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়েই। জহিরুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বাড়ায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে একটি আলোকিত, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রম বিশেষ অবদান রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক আবু নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিনার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।

যুগ্ম সম্পাদক আরিফ মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, সাবেক কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, কমিশনার মো. ওমর ফারুখ ও জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য, জেলা প্রশিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের ইউনিট লিডার এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পুরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে নানা শিক্ষামূলক, শারীরিক ও বিনোদনমূলক কার্যক্রমে যুক্ত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১০

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১১

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৩

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

১৪

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

১৫

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

১৬

নিরাপদ ফসল উৎপাদনে দোহাজারীতে কৃষক মতবিনিময় সভা

১৭

বাঁশখালীতে ভুয়া দাখিলা সিন্ডিকেটে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে প্রতারকের কারাদণ্ড-জরিমানা

১৮

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ

১৯

হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১,৫৬৪ ভর্তি

২০