
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দলিল লেখকগণের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেব, লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার সজল কুমার সাহা, গুরুদাসপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মো: কাউছার আলী, লালপুর দলিল লেখক জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোঃ রেজাউল করিম, আকতারুজ্জামান সালাম প্রমুখ