Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সাথে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সম্রাট ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্য শ্রমিকদের সাথে ধান কাটার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন।

আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০