Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল বাঁচলে কৃষক বাঁচবে__ কোটালীপাড়ায় নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী

খাল বাঁচলে কৃষক বাঁচবে__ কোটালীপাড়ায় নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ কৃষকদের সেচ সংকট ও জলাবদ্ধতা নিরসনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, খাল বাঁচলে কৃষক বাঁচবে। খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও জমির অতিরিক্ত পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। তাই কৃষকের সুবিধার কথা চিন্তা করেই এই পরিষ্কার কার্যক্রমে নেমেছি।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। মানুষের উপকারে আসে—এমন সকল কাজ আমরা এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে অব্যাহত রাখতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযানে অংশ নেন।

স্থানীয় কৃষকেরা জানান, খালটি পরিষ্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে সেচ দেওয়া সহজ হবে এবং জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে যাবে বলে তারা আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০