Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

শুক্রবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এর আগে গোপালগঞ্জ জেলায় পুলিশের আইজিপি’র সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সকালে গোপালগঞ্জে পৌঁছান।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরবর্তীতে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার ‌মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ, হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম-সেবা এবং সংশ্লিষ্ট জেলার পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ- এর বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

আইজিপি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

বিশেষ মতবিনিময় সভা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের হাতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১০

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১২

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৩

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৪

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৬

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

১৭

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

১৮

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

১৯

নিরাপদ ফসল উৎপাদনে দোহাজারীতে কৃষক মতবিনিময় সভা

২০