Shakil Shah
২৫ অক্টোবর ২০২০, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও তাবরীজ 

মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ     

কক্সবাজারের চকরিয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে চকরিয়া কেন্দ্রীয় সার্বজনীন হরি মন্দির ও বরইতলী ইউনিয়ন কালী মন্দিরসহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, কক্সবাজার জেলা সনাতনী সেবক সংঘের সিনিয়র সহ- সভাপতি ডাঃ বিধান কান্তি রুদ্র, পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নীলোৎপল দাশ, সহ সভাপতি সুজিত দাশ, উপজেলা পূজা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক কৈলাশ কান্তি দে পৌরসভা গণ সংযোগ সম্পাদক রাজু দাশ সহ প্রমূখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ উৎসাহ-উদ্দীপনা-ধর্মীয় মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি মেনে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গোৎসব আমাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো সুসংহত করুক, সবার জন্য কল্যাণ বয়ে আনুক- এটাই আমি প্রত্যাশা করি। আজ মহা অষ্টমী পূজাতে করোনার মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে পূজার মণ্ডপ গুলোতে।

এসময় ভিন্ন ভিন্ন মণ্ডপে উপস্থিত ভক্ত ও পুজারীদের উদ্দেশ্য (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, করোনা’ মোকাবেলায় দেশের ক্রান্তিলগ্নে সকল ভক্ত বৃন্দদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ও মাক্স পরিধানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে বলে জানান ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১০

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১১

বাসভাড়া বাড়ল

১২

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৪

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৬

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৭

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৮

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৯

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

২০