Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ

দেশে চলমান লোডশেডিং সমস্যার মধ্যে এলো সুখবর। চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হচ্ছে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ। যা বর্তমানের বিদ্যুৎ রেশনিং বা লোডশেডিং পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করে তুলবে।

রোববার (২৬ এপ্রিল) বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ার এবং দেশের এসএস পাওয়ার ও আরএনপিএল বিদ্যুৎকেন্দ্র থেকে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে।

বিপিডিবির তথ্যমতে, ২৬ এপ্রিল থেকেই আদানি পাওয়ার থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হওয়ার কথা এবং এর দুদিন পর ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার ও আরএনপিএল প্রত্যেকে ৬০০ মেগাওয়াট করে সরবরাহ শুরু করবে।

বিশেষ করে কয়লা সংকটে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় সচল করতে ইতোমধ্যে পায়রা বন্দরে কয়লাবাহী জাহাজ পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেলেও উৎপাদন ছিল ১৪ হাজার মেগাওয়াটের আশেপাশে। নতুন বিদ্যুৎ যুক্ত হলে আসন্ন গ্রীষ্মে সম্ভাব্য ১৮ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত চাহিদাও সামাল দেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০