Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

প্রায় দুইমাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলে দিয়েছে ইরান। আজ সকালে রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম বা অপারেশন এখনও চালু হয়নি। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, আজ শনিবার ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল শহর এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান।

টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু ২২ এপ্রিলের আগের দিন ২১ এপ্রিল এক ঘোষণায় ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির তিনদিন পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান।

সূত্র : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১০

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১২

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৩

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৪

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৬

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

১৭

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

১৮

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

১৯

নিরাপদ ফসল উৎপাদনে দোহাজারীতে কৃষক মতবিনিময় সভা

২০