Online Desk
৪ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা চেষ্টা

ধনবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা চেষ্টা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক পল্লী চিকিৎসকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন (৫০) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের পরিবারের স্বজনরা জানান, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন স্থানীয় কেরামজানি মসজিদে নামায আদায় করতে গেলে একই এলাকার হাতেম আলী ও তার ছেলে মামুন (২২), তুফাইনা মন্ডলের ছেলে রাজু মিয়া (৫৫), ও তার ছেলে আঃ রহমান (১৮),সহ অজ্ঞাতনামা ৩/৪ জন তাদের হাতে থাকা ধারালো দা, চাপাতি, দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে।

এসময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পথে বিবাদীগণ বাঁধা প্রদান করে আবারো মারপিটের চেষ্টা করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঘটনারদিন রাতেই পল্লী চিকিৎসক শাহবুদ্দিনের স্ত্রী মোছাঃ চামেলী খাতুন (৩৫) ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত পল্লী চিকিৎসক শাহবুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় নামায আদায় শেষে মসজিদে আমাকে বিবাদী হাতেম আলী ও তার ছেলে মোঃ মামুন গংরা এলোপাথারি মারপিট ও মাথায় কুপিয়ে আহত করে। এসময় বিবাদীরা মামলা না করার জন্য আামাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। গুরুত্বর আহতবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। মামলা করার পর থেকেই বিবাদীরা মামলা থেকে বাঁচার জন্য নানা ভাবে আমাকে ও আমার পরিবার কে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে। প্রশাসনের কাছে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সঠিক বিচার দাবী করছি।

আহত পল্লী চিকিৎসক শাহবুদ্দিনের স্ত্রী মোছাঃ চামেলী খাতুন বলেন, আমার স্বামী পেশায় একজন পশু চিকিৎসক। তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দ্যেশে হাতেম আলী ও তার ছেলে মোঃ মামুন গংরা এলোপাথারি মারপিট ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। এঘটনায় আমি হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এবিষয়ে বিবাদী হাতেম আলীদের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। আহত পল্লী চিকিৎসক শাহবুদ্দিন কেরামজানি এলাকার মৃত সোহরাব সরকারের ছেলে।

ধনবাড়ী থানার অফিসার ইনজার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৩

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৪

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৫

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৭

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৮

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৯

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

২০