Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বশাক বাজার পক্ষীয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

রবিবার সকাল সাড়ে ১০টায় সংশ্লিষ্ট কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মোসা. তহমিনা অভিযোগ করেন, তার পৈত্রিক জমি কলেজের নামে নেওয়ার কথা বলে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদ প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নিয়ে পরবর্তীতে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে জমি নেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর সিকদার বলেন, চাকরি দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকেও জমি নেওয়া হয়। পরে সেই জমি আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছেন।

এসময় বক্তারা আরও অভিযোগ করেন, ২০২৩ সালে কলেজটি এমপিওভুক্ত হলেও সেখানে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং শিক্ষার্থীদের উপস্থিতিও অত্যন্ত কম। কলেজটির সার্বিক পরিবেশ বর্তমানে অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের জমি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদের সাথে কথা বললে তিনি জমি দখলের বিষয় এড়িয়ে যান এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী অনুপস্থিতির কথা জানতে চাইলে কিছু বলেন নাই। এছাড়া কলেজে মাদক সেবন করার বিষয় জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০