Shakil Shah
৬ জুলাই ২০২২, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় বাইকারদের মানববন্ধন

ভোরের দর্পণ ডেস্ক:

পদ্মা সেতু ও সেতুর এক্সপ্রেস হাইওয়েসহ আন্তঃজেলা বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের বাইকাররা। বুধবার (০৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে এ মানববন্ধন হয়। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক বাইকার অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাতক পাখির মতো বসেছিলাম, কবে পদ্মা সেতু হবে? ফেরিতে আমাদের ভোগান্তি কমবে। কিছু বিশৃঙ্খলাকারীদের কারণে আজ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে আমরা যারা স্বপ্ন দেখতাম, ঢাকা গিয়ে অফিস করব বা পড়াশোনা করব বা দিনে গিয়ে দিনে চলে আসব সেটা হচ্ছে না। আমরা সাধারণ কর্মমুখী মানুষ আজ ভোগান্তিতে পড়েছি। তাই মোটরসাইকেল চলাচল বন্ধ না করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এর আগে মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০