Shakil Shah
১৪ অক্টোবর ২০২১, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় দেড় বছর পর ঢামেক হাসপাতালে চালু হচ্ছে মেডিসিন বিভাগ

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক

করোনার কারণে বন্ধ হওয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল-২ এর মেডিসিন বিভাগ দেড় বছরের বেশি সময় পর আবারও চালু হচ্ছে শনিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, এখন কোভিডের প্রকোপ দিন দিন কমে যাচ্ছে। মৃত্যুহার ও সংক্রমণ কমে গেছে। আগে এখানে নয়শ কোভিড রোগী থাকত। এখন তিনশ রোগী আছে। অর্থাৎ শয্যা ফাঁকা প্রায় ছয়শ।

তিনি বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী এবং জনগণের কথা চিন্তা করে নন-কোভিড পরিষেবা চালু করেছি। প্রাথমিকভাবে আমরা আউটডোর চালু করেছি। কোভিডের কারণে আমাদের নন-কোভিডের আটটি অ্যালাইন মেডিসিন বিভাগ বন্ধ ছিল। আগে শুধু কোভিড রোগী দেখতাম। এখন কোভিডের পাশাপাশি নন-কোভিডও আমরা চালু করছি। কিছু রোগী আমরা ভর্তিও নিয়েছি।

ঢামেকের হাসপাতালের পরিচালক বলেন, শনিবার থেকে আমরা পুরোদমে দুটি ফ্লোর (ছয় ও সাততলা) চালু করব। আট ও নয়তলায় কোভিড রোগী থাকবেন। আমাদের এখানে কোভিড ও নন-কোভিড মেডিসিন বিভাগ চালু হচ্ছে। মেডিসিন বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ চালু রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন, এটি ১৪শ শয্যার হাসপাতাল, কিন্তু আমাদের এখানে দুই থেকে আড়াই হাজার রোগী ভর্তি হন। আমরা আগের মতো রোগী এখন রাখতে পারব না। শনিবার থেকে দুটি ফ্লোরে মেডিসিন বিভাগ চালু করছি। পর্যায়ক্রমে মেডিসিনের সব ফ্লোর চালু হবে।

গত বছরের ১৬ জুন থেকে ঢামেক হাসপাতাল-২ এ কোভিড রোগী ভর্তি শুরু হয়, যা প্রায় দেড় বছর ধরে চালু রয়েছে। মেডিসিন বিভাগ বন্ধ থাকায় বর্তমানে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। মেডিসিন বিভাগ চালু হলে রোগীদের ভোগান্তি কমে যাবে।

ঢামেক হাসপাতাল-২ এর ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাদের পরিচালক স্যারের নির্দেশে শনিবার আমরা দুইটি ফ্লোরে মেডিসিন বিভাগ চালু করছি। গত বছরের ১৬ জুন আমাদের মেডিসিন বিভাগকে কোভিড ইউনিটের রুপান্তরিত করা হয়। পর্যায়ক্রমে সব ফ্লোর চালু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০