Shakil Shah
২৯ মে ২০২২, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিশুসহ ১২ জনের মৃত্যু

প্রশান্ত কুন্ডু, বরিশাল অফিস : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে বেপরোয়া গতিতে চালানো বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।শিশু সহ ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ বেলাল জানান, ঘটনাস্থল থেকে ৯ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার স্যার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন এবং নিহতদের দাফনে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

এদিকে নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- রমজান আলী (৪০), ঝালকা‌ঠি সদর উপজেলার নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপ‌জেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আক‌নের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২০), বরগুনার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০) ও ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১০

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১১

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১২

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৩

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৪

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১৫

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৬

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৭

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৮

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৯

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

২০