
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ীর ব্রীজের পাশে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে গোলাবাড়ী ব্রীজের পাশে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে একটি পিকাপ ভ্যান মধুপুরের দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। এসময় গোলাবাড়ী ব্রীজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত দুটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় দুই অটোতে থাকা চালকসহ ৯ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের কে মধুপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই থানার এস আই মো. সেলিম শিকদারসহ অন্য পুলিশ সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ী ছাড়া আর কিছুই পায়নি। তবে, পিকাপ ভ্যানটি কে থানায় আনা হয়েছে ঘটনা ঘটনার সাথে সাথেই ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে জানতে পারছি, আহতদের মধ্যে একজন মারা গেছে।
নিহত ব্যাক্তি ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর নরিল্যা এলাকার মৃত আসতুল্ল্যাহর ছোট ছেলে ফজলুল হক (৬১)।