Shakil Shah
১ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০, আটক ২

মহম্মদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০, আটক ২

মাগুরা মহম্মদপুরে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্য আসার সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। সে উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে উপজেলা হাসপাতাল রোডের জামে মসজিদ এলাকা দিয়ে একটি মিছিল মধ্য বাজারে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশের ১টি পিকআপ, ৩টি মটরসাইকেল ও কয়েকটি দোকান ভাংচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। কিছুক্ষণ পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয় ও দোকানপাট  ভাঙচুর করে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশের এএসআই ফারুক, এএসআই আজিবর ও  উজ্জ্বল নামের এক বিএনপি কর্মী মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম  জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সমাবেশে নেতর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর আতর্কিত হামলা চালায়।  

উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর আলী মৃধা বলেন, পুলিশ আগে আমাদের নেতাকর্মীদের উপর আঘাত করার পর বিশৃঙ্খলার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০