Shakil Shah
২৯ জুলাই ২০২১, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বাবা-ছেলেকে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে মোঃ মিরাজ খাঁন-(৪৩) নামে এক যুবকের বাম পা কেটে শরীর থেকে বিছিন্ন করে ফেলে দূর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগ নেতাসহ আহত হয়েছে কমপক্ষে ৫জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পা উদ্ধার করেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

এলাকা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের কবির খাঁনের পরিবারের সাথে একই এলাকার আপাং কাজীর দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছে। এ কারনে কবির খানের ভাই আহত মিরাজ খাঁন এলাকার দলাদলী ও শত্রুতা থেকে রক্ষা পেতে একই ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে তার ছেলে নাজমুলের শশুর আনোয়ার কল্লার বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

 

কিন্তু রাতে কয়েকজন দূর্র্বৃত্তের দল আহত মিরাজ খানের ছেলের শশুর বাড়িতে এসে বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মিরাজ খানের বাম পা শরীর থেকে কুপিয়ে বিছিন্ন করে ফেলে। এসময় তাদের বাধা দিলে মিরাজ খানের ছেলে নাজমুল, ফুলমালা, রেভা, জিয়াসমিনসহ প্রায় ৫জন আহত হয়। আহদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার জেরে কয়েকজন মিলে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম সাজ্জাদকে কুপিয়ে আহত করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিরাজ খানের বিছিন্ন পা উদ্ধার করেনে কালকিনি থানা পুলিশ।

আহত যুবলীগ নেতা তাইজুল ইসলামের বাবা কাসেম তালুকদার বলেন, ফযরের নামাজ পরে বাড়িতে আসলে কয়েকজন মিলে আমার ছেলেকে কুপিয়ে যখম করে। স্বর্ন অলংকার সহ নগদ টাকা খোয়া যায় । আহত মিরাজের ছেলে নাজমুলের শাশুড়ী রেভা বেগম বলেন, আমার ঘরে ঢুকে মিরাজের পা কেটে বিছিন্ন করেছে। এবং তাদের হামলায় আমরা সবাই আহত হয়েছি। কারা এ হামলা চালিয়েছে আমি কাউকে চিনি নাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, রাঁতেই আমরা ঘটনাস্থল থেকে মিরাজের বিছিন্ন পা উদ্ধার করি । এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

১০

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১১

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

১২

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১৩

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১৪

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১৫

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৬

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৭

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৮

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৯

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

২০