bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাশরাফির উদ্যোগে ঘরেই ডাক্তারের সেবা পাবে নড়াইলবাসী

চরম সংকটময় মুহূর্তে করোনা ভাইরাস কারণে সারা দেশের ন্যায় নড়াইল জেলার মানুষও যখন আতঙ্কের মধ্যে দিয়ে জীবন যাপন করছে, করোনা ভাইরাসের ভয়ে ছোট-খাটো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও ঘ আতঙ্কে বাড়ি থেকে বের হতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই সাধারণ এ সকল জনগনের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করারা বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।
ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’শ্লোগানকে সামনে রেখে আগামীকাল (রোববার, ০৫ এপ্রিল) থেকে নড়াইল জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে এক ভিডিও বার্তায় মাশরাফি নিজেই এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় মাশরাফি বলেন, প্রিয়  নড়াইলবাসী আসসালামু ওলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ঐখানে (ভ্রাম্যমাণ টিমে) দুটো মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডাঃ দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডাঃ স্বপ্না রানী সরকার।

এ সময় মাশরাফি এই ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা ডাক্তারি পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আপনারা সকলে ঘরে থাকবেন. ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে উঠবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এই সিন্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।

জানা গেছে, যতদিন করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই মেডিকেল টিম এভাবে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে।

নড়াইলের মানুষের কথা চিন্তা করে নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজ  উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছেন। ইতোপূর্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবা মূলক কাজ করেছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি নিজেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০