Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধারা জেগে উঠলে জামায়াত-শিবির একটি ভোটও পাবে না: খন্দোকার নাসিরুল ইসলাম

মুক্তিযোদ্ধারা জেগে উঠলে জামায়াত-শিবির একটি ভোটও পাবে না: খন্দোকার নাসিরুল ইসলাম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মুক্তিযোদ্ধারা যদি একটু জেগে ওঠেন, ঝাঁপিয়ে পড়েন—তাহলে আলবদর-আলশামসের উত্তরসূরিরা বাতাসও দিতে পারবে না, আর জামায়াত-শিবির একটি ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বোয়ালমারী পৌরসভার বিলাসী শিপিং কমপ্লেক্সের কমিউনিটি সেন্টারে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

খন্দোকার নাসিরুল ইসলাম বলেন, “এই দেশ মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয়। আপনাদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

নিজের বয়স উল্লেখ করে তিনি বলেন, “আমার বয়স এখন ৭০ বছর। সবারই একদিন মরতে হবে। তবে মরার আগে আপনাদের জন্য, দেশের জন্য ভালো কিছু করে যেতে চাই।”

জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বিএনপির এই প্রার্থী বলেন, “জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। এটা টাউট-বাটপারের দল। ওরা ইসলামকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০