Bhorer Darpan
২৮ জুলাই ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু

মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু

মৌলভীবাজারে সরকারি বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রুমান মিয়া (২৮) মারা গেছেন। রোববার (২৮ জুলাই) দুপুরে সিলেটের এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

এদিকে, সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া এবং লেবাস মিয়া নিজেদের পক্ষের লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে গেলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে, তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমান মিয়া মারা যান।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এম এ জি ওসমানি মেডিক্যালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় মনর মিয়ার পক্ষের তিন জনকে আটক করা হয়েছে। আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

১০

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

১১

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১২

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৪

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৫

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

১৬

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

১৭

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

১৮

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

১৯

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

২০