bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের কর্মহীনরা শাক-সবজি ও ডিম পেলো

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: করোনা ভাইরাসের প্রভাবে লক্ষ্মীপুর জেলা জুড়ে চলছে লকডাউন। এই সময়ে স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় নি¤œ আয়ের মানুষ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। এছাড়া বাচ্চা ও বয়স্কদের জন্য ডিমও রেখেছেন তিনি। 

১৫ এপ্রিল বুধবার সকালে শহরের জেবি রোডে ভ্যানগাড়ি যোগে ঘুরে ঘুরে অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করছেন। এর আগে ৫০% ছাড়ে বাজারের সকল ধরণের সবজি বিক্রি করে জেলা যুবলীগের নেতাকর্মীরা। বেশ সাড়া পড়ায় বর্তমানে তা বিনামূল্যেই বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

সালাহ উদ্দিন টিপু বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তিরা সাধারণ মানুষদের চাল-ডাল আলু বিতরণ করছে। কিন্তু ওইসব পরিবারের ঘরে চাল থাকলে নেই শাক-সবজি। তাই আমি জেলা যুবলীগের পক্ষ থেকে সেইসব পরিবারদের সকল ধরণের কাঁচা শাক-সবজি বিনামূল্যে পৌঁছে দিচ্ছি। একইভাবে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে এসব শাক-সবজি বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, এটা জেলা যুবলীগের পক্ষ থেকে মধ্যবিত্তদের উপহার। এভাবে প্রতিটি ওয়ার্ডে মধ্যবিত্তদের ঘরে পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে বলে জানান এ নেতা। এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১০

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১১

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১২

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৩

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৪

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৭

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৮

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৯

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

২০