Ibrahim Atiullah Anik
১ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ ডাকাত আটক ও ডাকাতিতে লুণ্ঠিত ৪টি মাইক্রোবাস উদ্ধার

শিবচরে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ ডাকাত আটক ও ডাকাতিতে লুণ্ঠিত ৪ টি মাইক্রোবাস উদ্ধার

শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে খেলনা পিস্তল, ওয়েরলেসসেট ও হ্যান্ডকাপ দিয়ে ভয় দেখিয়ে মাইক্রোবাস ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (০১ই জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোঃ সালাহ উদ্দীন কাদের এ তথ্য জানান। বেলা ১.০০ টার দিকে শিবচর থানা হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম,ও শিবচরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীগন।

জানা যায় গত ২১শে নভেম্বর ২০২৫ রাত ১.২০ মিনিটের দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল, ওয়েরলেসসেট,ও হ্যান্ডকাপ দিয়ে ভয় দেখিয়ে উপজেলার শেখপুরের বাসিন্দা সলেমান নাম মাইক্রোবাসের চালকের কাছ থেকে তার মালিকানাধীন টিআরএক্স হাইক্স মাইক্রো ঢাকা মেট্রো-চ-56-0772 ডাকাতি করে। তিনি ঢাকা থেকে তার মাইক্রোবাসটি মেরামত করে শিবচরের শেখপুর এলাকায় পৌছানোর আগেই অজ্ঞাত ১০-১২ জন লোক যাদুয়ারচর এলাকায় রাস্তা অবরোধ করে ডিবি কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়। আসামি সনাক্ত করার জন্য জন্য জিজ্ঞাসাবাদের কথা বলে সবার মোবাইল ফোন নিয়ে নেয় এবং সবার চোখ,হাত পা বেধে ডাকাতদের গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে তাদের মারধর করে পাচ্চর এলাকায় ফেলে যায়। এ ব্যপারে শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দীন কাদের, শিবচর সার্কেলের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে কুমিল্লা সাভার ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৪ জন ডাকাত ও তাদের দেখানো স্থান হতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা থেকে ডাকাতি হওয়া ৩ টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার, ডাকাতির কাজে ব্যবহিত ভুয়া গাড়ির নাম্বার প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো, আলামিন(৩৬) পিতা- হায়দার আলী,সুন্দর গন্জ উপজেলা, জেলা গাইবান্ধা।
পারভেজ হোসেন বক্কর (৩০) পিতা-মো: কামাল হোসেন সাভার ঢাকা,জাকির হোসেন (২৩) পিতা- আব্দুল মান্নান,সাভার,ঢাকা,সবুজ হোসেন (৩৪),পিতা-মাওদি ইসলাম,মির্জানগর,সাভার, ঢাকা।

সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মো:সালাহ উদ্দীন কাদের বলেন,এরা একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, মাদারীপুর পুলিশ ডাকাতি ছিনতাই হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০