Shakil Shah
১৫ মে ২০২৪, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি স্কুলে শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার

সরকারি স্কুলে শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১২নং পুনাইখাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল হোসেন। শিক্ষার্থীদের টয়লেট পরিষ্কারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ১২নং পুনাইখাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নাসির মিয়া বেশ কিছু দিন ধরে স্কুলে আসেন না। তাই স্কুলের টয়লেট পরিষ্কার, শ্রেণি, বারান্দা ও মাঠ ঝাড়ু দেওয়াসহ বিভিন্ন কাজ করানো হতো শিক্ষার্থীদের দিয়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তানিয়া আক্তার বলেন, ‘আমার মেয়ে স্কুল থেকে বাড়িতে এসে বলেছে, “শিক্ষকরা আমাদের (শিক্ষার্থী) দিয়ে টয়লেট পরিষ্কারসহ বিভিন্ন কাজ করায়।” এটা অমানবিক। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

বিষয়টি স্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, ‘দপ্তরি নাসির মিয়া বেশ কিছু দিন ধরে স্কুলে আসে না। আর উপজেলা নির্বাচনের কেন্দ্র ছিল এই স্কুল। তাই আমরা কাজ করেছি। তা দেখে শিক্ষার্থীরা এগিয়ে আসছে।’

এ বিষয়ে নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. ইকবাল মুনসুর বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০