Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২১, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর আগে গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খন্দকার মাহবুবের চেম্বারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তার জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানার কাছে জানতে চাইলে খন্দকার মাহবুবকে লাইফ সাপোর্টে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

চারবার  সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১০

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১১

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১২

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৩

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৪

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৫

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৬

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৭

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৮

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

১৯

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

২০