Shakil Shah
১০ অক্টোবর ২০২২, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমানের বক্তব্যে ভয় পেয়েছে সরকার’

ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

সরকার আমান উল্লাহ আমানের বক্তব্যে ভয় পেয়েছে উল্লেক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভয়ের কিছু নেই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছুদিন আগেও আমাদের যারা ক্রিটিকস, যারা নিন্দুক, তারা বলেছে আরে বিএনপি নাই। বিএনপি ফিল্ডেই নাই। রাস্তায় বিএনপি নাই। হাটুভাঙ্গা এসব অনেক কথাই বলেছে। এখন কী বলছে? এখন বলছে, বাবা তোমরা আর ধমক দিও না। এই যে আমান উল্লাহ আমান একটা ধমক দিয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন টেলিভিশনের ওদের যত লোক আছে তারা ওইটা নিয়ে লেগে পড়েছে।’

গণতন্ত্রকে অবশ্যই আমরা ফিরিয়ে আনবো দাবি করে ফখরুল বলেন, ‘ভয়ের কিছু নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। এর জন্য আমাদের সাতজন প্রাণ দিয়েছে। আমরা হাজারও প্রাণ দেবো৷’

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনাদের এখনও সময় আছে, বোধ উদয় করেন। সেফ এক্সিট করেন। চলে যান। ক্ষমতা ছাড়েন। নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। সংসদ বিলুপ্ত করেন। সেই সাথে নতুন নির্বাচন কমিশন গঠন করে, নতুন পার্লামেন্টের ঘোষণা দেন। তারা আবার নতুন করে সরকার গঠন করবে। তারা নতুন একটা সরকার ব্যবস্থা চালু করবে। তা না হলে পালাবার পথটাও খুঁজে পাবেন না।’

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের পরাজিত করে আমরা একটা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ তৈরি করেছিলাম কেন? কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কোনো পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এখানে জনগণের একটা রাষ্ট্র তৈরি করার জন্য আমরা লড়াই করেছিলাম।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমাদের মানুষের ওপর, জনগণের ওপর আস্থা আছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ কোনো অন্যায়কে মেনে নেয়নি। কোনোদিন গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাউকে দাঁড়াতে দেয়নি। আজ থেকে নয়, দীর্ঘকাল থেকে। সেদেশের মানুষ জেগে উঠেছে।’

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ ৯০এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০