Shakil Shah
১৬ মার্চ ২০২২, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসি নির্বাচন সুষ্ঠু করতে পারবে না: ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

নতুন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই আমাদের দাবি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সময় দেশ ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লাখ মামলা দিয়েছে। ছয়শোর অধিক নেতাকর্মী গুম রয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সরকার নিজেরাই দ্রব্যমূল্য সিন্ডিকেট করে বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।

এর আগে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় শরিক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীরা শ্রদ্ধার সাথে দলের জন্য খন্দকার দেলোয়ার হোসেনের অবদানকে স্মরণ করেন।

মির্জা ফখরুল দলের পক্ষ থেকে খোন্দকার দেলোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০