Shakil Shah
২০ অগাস্ট ২০২২, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

ভোরের দর্পণ ডেস্কঃ
সর্বশেষ দল হিসেবে এশিয়া কাপের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের ১২ দিন পর দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কেবল দেরি করেই নয় এশিয়া কাপের জন্য সর্বোচ্চ ক্রিকেটার নিয়ে দল ঘোষণা করেছে দলটি।
এশিয়া কাপের জন্য লঙ্কানদের ঘোষিত দলে মোট ক্রিকেটার ২০ জন। দাসুন শানাকাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি। এশিয়া কাপের দলে জায়গা মিলেছে দলটির অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্দিমাল। এছাড়াও লঙ্কানরা সাতজন পেসার চারজন জেনুইন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে।
এবারের এশিয়া কাপের জন্য দল ঘোষণার নির্ধারিত সময় ছিল ৮ আগস্ট। নির্ধারিত সময়ের আগে দল ঘোষণা করেছিল কেবল ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিয়ে কিছুদিন পর দল দিয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। আর সবশেষ দল হিসেবে দল দিল শ্রীলঙ্কা।
২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ‘এ’ গ্রুপে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা অন্য একটি দল। বাছাইপর্বে খেলছে সিঙ্গাপুর, হংকং, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ক্রিকেট স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনেথিলেকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবীন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিথা।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০