
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদে বয়স্ক-বিধবা ভাতার আবেদন যাচাই-বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) দুপুরে আচমিতা ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে বয়স্ক-বিধবা ভাতার আবেদন যাচাই-বাছাই করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের,আচমিতা ইউপির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল,ইউপি সদস্য শামসুজ্জামান শোয়েব,হিরা মিয়া,আফিল উদ্দিন প্রমুখ।