Shakil Shah
১ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা: বিপর্যয় ঠেকাতে ফের লকডাউন ব্রিটেন

ভোরের দর্পণ ডেস্ক:

আগে থেকেই ধারণা করা হচ্ছিলো ব্রিটেন জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে পারে, সেটিই বাস্তব রূপ নিয়েছে। আর তাই তড়িঘড়ি করেই পুরো দেশজুড়ে এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আগামী ৫ নভেম্বর থেকে কার্যকর হবে এই লকডাউন। এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস বলেন, ‘চিকিৎসা সেবায় বিপর্যয় রুখতেই আমাদের লকডাউনে যেতে হচ্ছে। এবারের বড়দিন হয়তো একেবারেই অন্যরকম হবে, তবে তখন যেন সবাই অন্তত মিলিত হতে পারি সেজন্য সবাইকে বিধি নিষেধ মানতে হবে। ২ ডিসেম্বরের পর আশা করি লকডাউন শিথিল করা হবে।’

লকডাউনের ফলে ব্রিটেনবাসীর জীবন-জীবিকার উপর প্রভাব পড়বে বলেও জানান বরিস জনসন। তবে, দেশের বৃহত্তর স্বার্থে এই বিধি নিষেধ মেনে চলতেই হবে। নতুন বিধি-নিষেধের আওতায় নিত্যপণ্যের দোকানের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে, এর ফলে লকডাউনের কার্যকারিতা কতটুকু সফল হবে – তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্রিটেনে প্রতিদিন ৪ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এ শীতে কোভিড ঊনিশে আক্রান্ত হয়ে দেশটিতে ৮৫ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ব্রিটে‌নের বি‌ভিন্ন সংস্থা গত ক‌য়েক সপ্তাহ ধ‌রেই দেশজু‌ড়ে দ্বিতীয় লকডাউনের দাবি জা‌নি‌য়ে আস‌ছিল। তবে সরকার দে‌শের অর্থনী‌তি রক্ষার প্রশ্নকে সামনে এনে পু‌রো দেশে লকডাউন না দেওয়ার পক্ষে অবস্থান নেয়।

ব্রিটেনজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০