Shakil Shah
২৫ জানুয়ারী ২০২৩, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে স্যালাইন দিয়ে রাখা হয়েছে রিজভীকে

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীকে কারাগারে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজ বুধবার এ কথা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।

আজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ফজলুল হক মিলন । তিনি বলেন, ‘রুহুল কবির রিজভী অসুস্থ। তাকে কারা হাসপাতালে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’

আজ একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপির কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম রবি। খায়রুল কবির খোকন বলেন, ‘কারাগারে বহু নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে।’

এদিকে, রিজভীর অসুস্থায় চিন্তায় রয়েছে তার পরিবার। তারর স্ত্রী আরজুমান আরা আইভী জানিয়েছেন, কারাবন্দি রিজভীর বিষয়ে কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

আরজুমান আরা আইভী বলেন, ‘আমি কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও ফোন ধরছে না। কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বলেন, ‘‘রিজভী সাহেব ভালো আছেন, তাকে চিকিৎসকরা দেখাশুনা করছেন, আপনি চলে যান’’।’

রুহুল কবির রিজভীর উন্নত চিকিৎিসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তরসম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  তিনি অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎিসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

প্রিন্স বলেন, ‘অন্যথায়, আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সঙ্গে কারাগারে তার বিষয়ে স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০