Admin Panel
৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়ানুষ্ঠান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দলের নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করছে। আমিনুল হক বলেন, দেশের “মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, রাজনৈতিক দলাবলি—সকলেই দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন,”।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে কারা নির্যাতনসহ নানা অবিচারের শিকার হয়েছেন, তবুও কখনো আপস করেননি। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বাতেন। দোয়া মাহফিলে সুরা পাঠ ও দুরুদ শরিফের মাধ্যমে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, জনগণসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০