Shakil Shah
২ জুন ২০২২, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে পদোন্নতিপ্রাপ্ত ১০ শিক্ষককে সংবর্ধনা প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শতবছর পুরোনো ঐতিহাসিক গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত হওয়া দশজন শিক্ষককে সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণি গেজেটেড) হিসেবে পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে হল রুমে এ সংবর্ধনা প্রদান করেন স্কুলের শিক্ষকগণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মোঃ মোবারক আলী, এ কে এম মশিউর রহমান, স্বপন চন্দ্র মৃধা, মোঃ এমদাদুল হক খান, মোঃ বদরুল আলম, মোঃ হুমায়ুন কবির, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ শাহজাহান কবীর, কাজী মোহাম্মদ সফিকুল ইসলাম ও মুহাম্মদ শফিকুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোবারক আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, মোঃ শাহজাহান কবীর, সহকারী শিক্ষক মোঃ ছাইদুর রহমান খান, মুহাম্মদ জাহিদুল আলম, মোঃ মাহবুবুর রহমান, শেখ ফয়জুন্নেসা সুলতানা, মাহবুবুর রহমান, মোঃ আতাউর রহমান, সাদিয়া বেনজীর, শফিকুল ইসলাম, বিমল চন্দ্র মজুমদার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান কাউসার, ছাত্র অভিভাবক মোঃ ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

১০

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১১

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১২

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১৪

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৫

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৬

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৭

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৮

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৯

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

২০