Shakil Shah
১৩ জানুয়ারী ২০২১, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চালের দাম কেজিতে কমেছে ৪ টাকা স্বস্তি ফিরছে চাল বাজারে

ভোরের দর্পণ ডেস্কঃ

সরকারের চাল আমদানির ঘোষণা ও ধানের বাজার নিম্নমুখী হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সরু জাতের সব চালের দাম কমতে শুরু করেছে। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম বস্তাপ্রতি কমেছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। আর কেজিপ্রতি দাম কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত। 

এদিকে দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কুষ্টিয়ার হাসকি ও পাইকারি চাল ব্যবসায়ীরা। চাল আমদানির ঘোষণা ও ধানের দাম কমে যাওয়ায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। তবে, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল ৫৮ টাকা থেকে কমে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাসমতি ৬০ টাকা থেকে ৫৭ টাকা, ৪৯ ও স্বর্ণা ৪৬ টাকা থেকে কমে ৪৩ টাকা হয়েছে ।

চাল ব্যবসায়ী মজিবর রহমান ব্যাপারী জানান, সরকার আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব চাল বাজারে পড়েছে। এতে প্রতি মণে প্রায় ৩০০ টাকা করে ক্ষতি হচ্ছে বলে দাবি তার।

অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, জেলায় ৩৪টি অটোরাইস মিলে ২৪ ঘণ্টায় ১৭ টন চাল উৎপাদন হয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০