Shakil Shah
৩ জানুয়ারী ২০২১, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে করোনার নতুন ধরন শনাক্ত

ভোরের দর্পণ ডেস্ক:
এবার চীনে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার (৩০ ডিসেম্বর) সিডিসি জানায়, নতুন ধরনের এ করোনা ভাইরাস ধরা পড়েছে ব্রিটেন থেকে আসা ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর দেহে।

চীনের সাংহাইতে করোনা পরীক্ষা করার পর এই নারীর শরীরে নতুন ধরনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের পর ওই শিক্ষার্থীকে রাখা হয়েছে আইসোলেশনে। জিনোম সিক্যুয়েন্সিংয়ে দেখা গেছে এই ভ্যারিয়েন্ট।

এমন ঘটনায় ব্রিটেন থেকে চীনে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ।

এদিকে, করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায়। নতুন সংক্রমণের ঘটনায় মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সঙ্গে কাজ শুরু করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মার্টিন কাউন্টিতে এই ভাইরাসে ২০ বছর বয়সী এক যুবক আক্রান্ত হয়েছেন। এর আগে কলোরাডো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভাইরাসের নতুন ধরনটির উপস্থিতি শনাক্ত হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞানীরা জানিয়েছে, চিন থেকে আসা করোনাভাইরাসের থেকেও অনেক বেশি সংক্রমক এই বিট্রেনের এই নতুন স্ট্রেন। প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। ফলে ইতোমধ্যে অনেক দেশ সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে ব্রিটেনের সঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০