Shakil Shah
১৪ ডিসেম্বর ২০২০, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘করোনা পরিস্থিতি আরও ভয়ানক হবে’

ভোরের দর্পণ ডেস্ক:
আগামী ৪ থেকে ৬ মাস আরও বিপজ্জনক জায়গায় পৌঁছাবে করোনা পরিস্থিতি। রোববার এমনই সতর্কবার্তা দিলেন মাইক্রোসফ্‌ট-এর অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। কোভিড এবং তার টিকা নিয়ে কাজ করছে বিল গেটস ফাউন্ডেশন।

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আগামী ৪-৬ মাস পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করবে। ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন(আইএইচএমই)-র দাবি, আরও ২ লক্ষের বেশি লোক কোভিডের বলি হতে পারেন। তাই আমরা যদি কোভিডের প্রোটোকলগুলো ঠিক মতো মেনে চলি, তা সে মাস্ক পরা হোক বা সামাজিক দূরত্ব বজায় রাখা, মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে।’

আমেরিকার কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গেটস। পাশাপাশি, আমেরিকা যে এই পরিস্থিতি দ্রুত সামলে উঠবে সে বিষয়ে আশাও প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই কোভিডে আমেরিকায় প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ২১৯ জন।

গেটস বলেন, ‘২০১৫-তেই বলেছিলাম, একটা অতিমারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু যে ধারণা করা হয়েছিল, তার তুলানায় কোভিড অনেক বেশি মারাত্মক আকার নিয়ে ফেলেছে।’

জনজীবনের উপর মারাত্মক প্রভাব তো পড়েছেই, বিশ্ব অর্থনীতিকেও কোভিড নড়বড়ে করে দিয়েছে বলে মন্তব্য তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০