Shakil Shah
৭ মে ২০২২, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাককানইবি’তে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আসছেন শিক্ষামন্ত্রী

মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি: আগামী ৯মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আয়োজনের প্রথম পর্ব সোমবার (৯ মে) ও দ্বিতীয় পর্ব বুধবার (১১ মে) অনুষ্ঠিত হবে। আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়টিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্টজনরা।

জানা গেছে, আগামী ১১ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে শিক্ষামন্ত্রী দীপু মনি, ময়মনসিংহ-৭ আসনের সাংসদ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত থাকবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে দুপুরে আমন্ত্রিত বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয় আলোচিত হবে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রাজধানী ঢাকা থেকে ১০০ কি.মি এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহর থেকে ২২কি.মি দূরে অবস্থিত বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়ার বটতলায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় । এটি ময়মনসিংহ বিভাগ -এ প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালের ৯মে প্রতিষ্ঠিত হয় । এতে বর্তমানে ছয়টি অনুষদভুক্ত ২৪টি বিভাগ, প্রায় ৮৩৪০ জন সাধারণ শিক্ষার্থী ও ৩৯ জন ডক্টরেট শিক্ষার্থী অধ্যয়নরত আছেন ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১০

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১১

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১২

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৩

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৪

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৫

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৬

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৭

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

১৮

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

১৯

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

২০