Shakil Shah
২৬ ফেব্রুয়ারী ২০২২, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাককানইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থীর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির ।

 

গত বৃহস্পতিবার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. মেহেদী হাসানের প্রশ্নের পর একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শামীম সিদ্দিকী ফেসবুক লাইভে গিয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । লাইভ দেখার পর তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা । এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সন্ধা থেকে অভিযুক্ত শিক্ষক ড. মেহেদী হাসানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর ও প্রশাসনিক ভবনের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা । পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক জালাল উদ্দিন তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে প্রধান করে, ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার ও প্রক্টর ড. উজ্জল প্রধানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১০

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১১

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১২

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৩

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৪

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৫

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৬

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৭

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৮

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৯

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

২০